এর আগে তিনি জেলা সার্কিট হাউজের মিলনায়তনে জেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে এতে সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. আব্দুল কুদ্দুছ, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
প্রসঙ্গত, ধর্ম সচিব নূরুল ইসলাম করোনা প্রতিরোধে দিনাজপুর জেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সারাদেশের প্রতি জেলায় একজন করে সচিব এ দায়িত্বে আছেন।