বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষককে কোনও শাস্তি না দিয়ে গ্রাম্য সালিশে ওই ভুক্তভোগী পরিবারটিকেই ১ লাখ ২৫ হাজার টাকা ‘জরিমানা’ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কথিত জরিমানার টাকা দিতে না পারায় ২০ জুলাই পরিবারটির গরু, ছাগল, সেচযন্ত্র, ভ্যান, বাইসাইকেলসহ বেশ কিছু জিনিস বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
অতিদ্রুত ধর্ষক এবং এমন বর্বর সালিশের সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।