ভাইয়ের পর বোনেরও মৃত্যু

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটরাজধানীর বংশাল কসাইটুলীতে রাস্তার গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ইসলাম (৪)। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। এর আগে এই ঘটনায় শিশুটির ভাইয়ের মৃত্যু হয়। তাদের দগ্ধ বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

বাচ্চু মিয়া জানান, নিহত জান্নাতুলের মরদেহ মর্গে রাখা হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে গ্যাস লাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশু মইনুল (৩) মারা যায়। এরপর মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও তার বোন জান্নাতুল ইসলামকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।