মঙ্গলবার (২৮ জুলাই) ইঞ্জিনিয়ার্স স্টাফ কলেজে নগদ অর্থের এই সহায়তা দেওয়া হয়। আইইবি’র জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন দু’টির এ কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি'র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি'র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী রনক আহসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, ‘বিশ্ব আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পৃথিবীর বহু মানুষ কর্মহীন হয়ে পরেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে দুই শতাধিক কর্মহীন পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হলো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’