আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন অপুর পক্ষে আইনজীবী একেএম শফিকুল ইসলাম দীপু এবং নাজমুলের পক্ষে মো. ইসমাইল হোসেন জামিন শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট)এই দুই আসামির জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধর করার অভিযোগে অপু ও তার সহযোগী নাজমুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: কথিত টিকটক তারকা অপু ও তার সহযোগী নাজমুল কারাগারে