আদেশে বলা হয়, গত ৩১ মার্চের মধ্যে আগের বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন এসিআর শাখায় পাঠানোর জন্য পত্র দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সকল কর্মকর্তার বার্ষিক গোপনীয় অনুবেদন পাওয়া যায়নি। এমাতবস্থায় গোপনীয় অনুবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে এসিআর শাখায় পাঠানো জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।
অধিদফতর সূত্রে জানা গেছে, বার্ষিক গোপনীয় অনুবেদনের ভিত্তিতে কর্মকর্তার পদোন্নতি ও পদায়নের জন্য গুরুত্বপূর্ণ।