মঙ্গলবার (১৮ আগস্ট) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, গত জুলাই মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে—ঢাকা জেলা ১৭৫ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকা, চট্টগ্রাম জেলা ৪৯ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকা, নারায়ণগঞ্জ জেলা ৩৯ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা, গাজীপুর জেলা ৩৫ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা, কুমিল্লা জেলা ২৩ কোটি ৯১ লাখ ৭৯ হাজার টাকা ও ময়মনসিংহ জেলা ২০ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা।
‘অন্যদিকে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৬৫৭টি দলিল রেজিস্ট্রি করেছে, যা জুন মাসে রেজিস্ট্রিকৃত দলিলের চেয়ে ২৩ হাজার ৮৭৭টি বেশি। জুন মাসে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো ২ লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রি করে।’
‘জুলাই মাসে নিবন্ধন অধিদফতরের অধীন জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দায়িত্ব পালনকালে ৫০ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন, যাদের অধিকাংশই বর্তমানে আরোগ্য লাভ করেছেন। করোনা পরিস্থিতির মাঝেও নিবন্ধন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান রেখেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।’