বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানযথাযথ মর্যাদায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বিমান বাহিনী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসব মিলাদ মাহফিলে তার আত্মার মাগফেরাত কামনা ও একাত্তরের মুক্তিযুদ্ধে মতিউর রহমানের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মিলাদ মাহফিলে বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিমান বাহিনী প্রধানের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সহকারী বিমান বাহিনী প্রধান তার বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন বিমান সদর এবং ঢাকায় বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান সেনারা উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিমান বাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজে ইন্টারনেটের মাধ্যমে সীমিত পরিসরে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনের ওপর আলোকপাত ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।