গুলশানে ২০ ভবঘুরে আটক

রাজধানীর গুলশানের বিভিন্ন এলাকা থেকে ২০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বেলা ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
তিনি জানান বলেন, এ এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের ভিক্ষা করা নিষিদ্ধ। তাই ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১, ১০ (২) বিধি অনুযায়ী তাদের আটক করে সমাজ সেবা অধিদফতরের হেফাজতে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সাত দিনের মধ্যে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিসয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এরপর প্রকৃত নিরাশ্রয় ব্যক্তিদের পুনবার্সনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের আশ্রয় থাকা সত্ত্বেও ভবঘুরে সেজে ভিক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।/এআরআর/এফএ/আপ-এআই/