বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর মহাসচিব রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সংস্থাটির পরিচালকরা।
বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সবাই বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
এ সময় মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জেসমিন ইসলাম, বিমসটেক এর সদস্য রাষ্ট্রগুলোর পরিচালকরা এবং সংস্থার ঢাকাস্থ সদর দফতরের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক গঠিত।
রবিবার (২৩ আগস্ট) বিমসটেক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।