টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

Train Dhakkaটাঙ্গাইলের গোপালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হেমনগর ভোলারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, দুপুরে ভূঞাপুর থেকে তারাকান্দিগামী একটি ট্রেন রেল ক্রসিংয়ে সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আয়নাল বেপারি (৪৫) ও হাসি বেগম (৩০) নিহত হন। দুর্ঘটনায় নিহত হাসি বেগমের ছেলে হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভেঙ্গুলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া মনিকে (১৩) টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/জেবি/এমএনএইচ/