এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়ন একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ শেষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহালসহ তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।
তাদের অন্য দুটি দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি ফি কমানো এবং সব প্রকার বর্ধিত ফি প্রত্যাহার করা।
স্মারকলিপিতে বলা হয়, একই দেশের অভ্যন্তরে কোনও বিশ্ববিদ্যালয়ে তিনবার ভর্তির সুযোগ, কোনও বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তির সুযোগ উচ্চশিক্ষার পথকে বাধাগ্রস্ত করে। প্রতিবছর সাত লাখ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে মাত্র ৪০ হাজার শিক্ষার্থীদের জায়গা দিতে পারে; যা একেবারে অপ্রতুল।
স্মারকলিপিতে আরও বলা হয়, ভর্তি সংকট নিরসনের জন্য আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে ভর্তির সুযোগ বন্ধ করে ইউজিসি’র ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলো উঠেপড়ে লেগেছে।
স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিনহাজুল আবেদীন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ প্রমুখ উপস্থিত ছিলেন।
/আরএ/এমএনএইচ/