এ সময় অক্সিজেনের মূল্য নির্ধারণ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মার্চেই সরকারকে বলেছি, অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। রোগীরা অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়। অনেক প্রাইভেট হাসপাতালে অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা একদম প্রতারণা। এক হাজার লিটার অক্সিজেনের জন্য মূলত খরচ হবে মাত্র ৭০ টাকা। অথচ অক্সিজেনের জন্য হাসপাতালগুলোতে লাখ টাকার বিলও নিচ্ছে দেখেছিলাম। এজন্য সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো এসবের মূল্য স্থির করে দিতে হবে। তা না হলে জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করা যাবে না।’
‘অক্সিজেন ফ্রি হওয়া উচিত’ মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এটা বাতাস থেকে হয়। অক্সিজেন গঠন করার জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই (বিশুদ্ধ) করে ব্যবহার করা হয়। এটার মূল্য স্থির না করে দিলে প্রতারণা থেকে রেহাই পাওয়া যাবে না।’
স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘সরকার কারও কথা শুনতে রাজি নয়। যা ইচ্ছা, তাই করছে।’