আব্দুল খালেক বীর বিক্রমের পরিবারকে সহায়তা

ISPRঅবসরপ্রাপ্ত নৌ সদস্য বীর মুক্তিযোদ্ধ মরহুম আব্দুল খালেক বীর বিক্রমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নৌবাহিনী। বুধবার (২৬ আগস্ট) আব্দুল খালেকের স্ত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নৌসদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক বীর বিক্রম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত কারণে গত ৩০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার আর্থিক সহায়তা হিসেবে তার স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।