তিনি জানান, দুপুর ১টা থেকে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শেষকৃত্যের আগে সি আর দত্তকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান এবং বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় বলেও জানান তিনি। এসময় সি আর দত্তের পরিবারের সদস্যরা ছাড়াও পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তকে ফুলেল শ্রদ্ধা জানায় নানা শ্রেণি ও পেশার মানুষ। সেখানে তাকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি কে এম শফিউল্লাহ,আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
এছাড়া সিআর দত্তের প্রতি আরও শ্রদ্ধা নিবেদন করেন— ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য খ ম জাহাঙ্গীর, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
ছবি: নাসিরুল ইসলাম