এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতর, সমাজসেবা অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর,মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ও জেলে সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
রবিবার ( ৬ সেপ্টেম্বর) ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদফতরের যৌথ ব্যবস্থাপনায় বাস্তবায়িত ইকোফিশ প্রকল্পের মাধম্যে তিন কোটি পঞ্চাশ লাখ টাকা সিড মানি হিসেবে দিয়ে ২০১৯ সালে এ তহবিল গঠন করা হয়।