জাফরুল্লাহ বলেন, যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে কমপক্ষে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। মসজিদ বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনার ৭ দিনের মধ্যে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া গেলে অনেক প্রাণে বেঁচে যেতো বলে উল্লেখ করে ডা.জাফরুল্লাহ বলেন, এত বড় একটা জেলা শহর, এখানে এতগুলো হাসপাতাল, এখানেই আহতদের প্রথমে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার দরকার ছিলো। নারায়ণগঞ্জেই যদি আহতদের চিকিৎসা ব্যবস্থা করে যেতো তাহলে অর্ধেক লোকই বেঁচে যেতো।