এ মামলার আসামিরা হলো— মামুন আল মোজাহিদ ওরফে সুমন, আল আমীন ওরফে আবু জিয়াদ, মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল চার আসামিকে আদালতে হাজির করেন এবং প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উত্তরার আজমপুর এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি)।