কদমতলীতে মেটাল কারখানায় আগুন, দগ্ধ ২

কদমতলী

রাজধানীর কদমতলীর বাগিচা এলাকায় একটি মেটাল কারখানায় আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন— মো. শুভ (২২) ও তানজিল (১৭)।  তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে শুভ’র অবস্থা  আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ আগুনে ঝলসে গেছে। আর তানজিলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দগ্ধ দুজনের উদ্ধারকারী আসিফ বলেন, ‘শ্যামপুর বাগিচায় অবস্থিত মজিবর মেটাল নামে একটি কারখানায় কাজ করার সময় হাইড্রোলজিক্যাল মেশিন লিকেজ হয়ে আগুনে দগ্ধ হন তারা। ওই কারখানাটিতে দরজার কবজা তৈরি করা হয়।