খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মানিক চন্দ্র সাহা জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মৃতের পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট ও চামড়ার বেল্ট। এছাড়া আর কিছু পাওয়া যায়নি। লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে আশপাশের লোকজন থানায় জানায়। আমরা তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় লাশ মর্গে পাঠানো হয়েছে।’
এস আই মানিক চন্দ্র সাহা বলেন, ‘আমাদের ধারণা, পরিকল্পিতভাবে অজ্ঞাত আসামিরা এই ব্যক্তির মাথা ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করেছে। এরপর মৃতদেহটি গোপন করার উদ্দেশ্যে এখানে ফেলে গেছে।’
তিনি বলেন, ‘মৃতের পরিচয় না পাওয়ায় ডিএনএ প্রোফাইলিং করার জন্য ফরেনসিক বিভাগের কাছে পাঠানো হয়েছে। পরিচয় নির্ণয়ের জন্য সিআইডি ক্রাইম সিনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’