বাংলাদেশ টেলিভিশন দুটি পূর্ণাঙ্গ কেন্দ্র ও ১৪টি রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের ৯৭ শতাংশ জনপদে পৌঁছে দিচ্ছে অনুষ্ঠানমালা। এছাড়া বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।
২০১৪ সালে ২৫ ডিসেম্বরে সাড়ম্বরে পালিত হয় বিটিভির ৫০ বছর পূর্তি উৎসব। এটি ছিল বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন সম্প্রচারের অর্ধশত বছরপূর্তি। শুধু তাই নয়, এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় বিটিভির মাধ্যমেই। সূত্র: বাসস।
/এফএস/ এএইচ/