আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী ইউনিয়নের ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রিকশা, ভ্যান, সেলাই মেশিন, পানির পাম্প, গরু ও ছাগল বিতরণ করা হয়।
এছাড়া এই নৌ অঞ্চলের অধীনে দায়িত্বপূর্ণ উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী উপজেলাসমূহে গরিব, অসহায ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।
উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রন্ত ও অসহায় মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।