সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদআজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম সিলেট সফর।
শনিবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে তাঁর সিলেট যাওয়ার কথা রয়েছে।
সিলেট পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরাণের (র.) মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে। এরপর সিলেট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল ৩টার দিকে তিনি ঢাকায় ফিরবেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানস্থল ছাড়াও সিলেট মহানগরীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গতকাল শুক্রবার থেকেই সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিলেট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

/এএইচ/