মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ দেখে বোঝার উপায় নেই আসলে দেশে গণতন্ত্র আছে কি না। সব অপরাধের আইন আছে, কিন্তু এর প্রয়োগ নেই। বিচারহীনতার সংস্কৃতি দেশে অপরাধ বাড়িয়ে দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে লুটপাট করা হচ্ছে, আর জনগণ দেখছে। যে সমাজে লুটপাট, অবৈধ আয় বেড়ে যায় সেখানে ধর্ষণ খুব সামান্য বেপার হয়ে দাঁড়ায়।
তারা বলেন, আজ নারী কোথাও নিরাপদ না, অফিস কিংবা বাসা সব জায়গাতেই নির্যাতনে শিকার হতে হয়। আমরা এখনও সভ্য হতে পারিনি। যেখানে মা-বোনেরা নির্যাতনের শিকার হন সেটাকে সভ্য সমাজ বলতে পারি না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নুরুন্নাহার রুনা, সাধারণ সম্পাদক শিউলি শিকদার, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন প্রমুখ।