সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন কর্মযজ্ঞ বাস্তবায়নে অংশীজনদের নিয়ে সভায় আয়োজন কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় করে প্রায় ৪২ থেকে ৪৫ দীর্ঘ কিলোমিটার দীর্ঘ ট্রাকে এই আন্তর্জাতিক ম্যারাথন আয়োজন করতে যাচ্ছি। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম থেকে ৬ষ্ঠ পর্যন্ত যথাক্রমে ২০, ১৫, ১২, ১০, ৮ ও ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বাকি প্রতিযোগীদের সার্টিফিকেট ও মেডেল দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ মন্টু, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, ডিএসসিসি সচিব আকরামুজ্জামানসহ ডিএসসিসি'র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের প্রমুখ।