ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র প্রথম পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই পদে নিয়োগ দেন।
অধ্যাপক ড. ফকরুল আলম আগামী তিন বছরের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. ফকরুল আলম দেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও অনুবাদক। তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ অসংখ্য গ্রন্থের অনুবাদক।