মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে খিলগাঁওয়ের হাউজ ২৫৪, ব্লক-সিতে এঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম।
তিনি বলেন, ইন্টারনেটের স্পিড স্লো কারণে ফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মচারীদের সঙ্গে স্থানীয় কেবল ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। কুরিয়ার সার্ভিসের কর্মচারী কেবল ব্যবসায়ীকে গালমন্দ করায় কেবল ব্যবসায়ী লোকজন নিয় ওই কুরিয়ার সার্ভিস অফিসে হামলা করে। এতে দুই পক্ষেরই মধ্যে হাতাহাতি হয় এবং কুরিয়ার সার্ভিসের মালিক জনি (৩৩) ও রাসেল আহামেদ (২৫) আহত হন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ফাস্ট কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করতে এসেছে। তারা অভিযোগ করছে, মারামারির সময় কেবল ব্যবসায়ীরা তাদের কিছু নগদ টাকাও ছিনিয়ে নিয়েছে। তাদের অভিযোগ গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের আহতদের মধ্যে জনি ও রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।