বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রাহকদের কাছে বহুল জনপ্রিয় ‘এ’ সিরিজের নতুন এই মডেলটি বাজারে আনতে ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইভ্যালি। ‘এক্সক্লুসিভ লঞ্চ’-এর আওতায়, ক্রেতারা শুধু ইভ্যালি প্ল্যাটফর্ম থেকেই স্যামসাং এ২১এস অর্ডার করতে পারবেন।
এ বিষয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘স্মার্টফোন যতবেশি মানুষের সাধ্যের মধ্যে আসবে ততবেশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। সেই লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই সাধারণ গ্রাহকদের স্বপ্নপূরণে বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনতে পেরে আমরা আনন্দিত।’
ডিভাইসটি সম্পর্কে জানানো হয়, ৬ দশমিক ৫ ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে সম্বলিত ডিভাইসটিতে আছে চারটি ব্যাক ক্যামেরা। কোয়াড প্রযুক্তির ক্যামেরাগুলোর মধ্যে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড (১২৩ ডিগ্রি) ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো ও লাইভ ফোকাস লেন্সযুক্ত ক্যামেরা রয়েছে।
অন্যদিকে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেবে দারুন সব সেলফি তোলার সুযোগ। শক্তিশালী এক্সিনোজ ৮৫০ অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ ওয়ান ইউআই ২.০ অপারেটিং সিস্টেম ডিভাইসটিকে দেবে দুর্দান্ত গতি। দুইটি ফোরজি নেটওয়ার্কে সিমসহ অতিরিক্ত ডাটা সংরক্ষণের জন্য এতে আছে ডেডিকেটেড মেমরি কার্ড স্লট। রয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের স্যামসাং এ২১এস এর বাজারমূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। তবে ডিভাইসটি ক্রয়ে ইভ্যালি কী আকর্ষণীয় অফার দিচ্ছে সেদিকেই মুখিয়ে আছেন গ্রাহকেরা।