করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ২০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৭২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬০৫টি।
এছাড়া সরকারি হিসাব অনুসারে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩টি। মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন। মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৪৬০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় নমুনায় ১১ দশমিক ৪৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৩৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৭৬ দশমিক ৯৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জন পুরুষ জন এবং ৭ জন নারী।
এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২১৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৪৭ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০-ঊর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৯ জন এবং ১ জন বাড়িতে মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৭৯৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬৮ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬৮ হাজার ৯৫৮ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮২ হাজার ৭৫২ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৮৯৪ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৭৭৪ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৪২২ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৩৫৩ জন।