শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। নুর বলেন, ‘আমরা এখানে সরকার পতনের জন্য আসি নাই। সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা নিজেরাই বিদায় নেন। আলোচনায় এসেছে নোয়াখালীর ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করেছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সারা দেশে এমন দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এই দেলোয়ার বাহিনী মা, বোন, স্ত্রীদের ধর্ষণ করছে।’
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম প্রমুখ। এছাড়া ছাত্র অধিকার পরিষদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।