আইএসপিআর জানায়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা অব্যাহত রেখেছে।
ডা. আব্দুল ওয়াহাব করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।