এমপির বিরুদ্ধে মানববন্ধনে দুর্বৃত্তের হামলা, পুলিশ সদস্য আহত

121230755_2764524973804678_392175713362679524_n

রাজবা‌ড়ী-২ আস‌নের এম‌পি জিল্লুর হা‌কিমের বিরু‌দ্ধে মানববন্ধন করার সময় সেখানে অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। হামলার ঘটনা নিয়ন্ত্রণ করতে গেলে দুর্বৃত্তের ছোড়া ইট-পাট‌কেলে আশিক পা‌রভেজ না‌মের একজন পু‌লিশ ক‌নেস্টেবল আহত হয়েছেন।

121464493_1564922900381295_183785929185055588_n

বুধবার (১৪ অ‌ক্টোবর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে এই ঘটনা ঘটে।

121464687_793746188126005_6941283031546190795_n

উপস্থিত রাকিব জামান খান বলেন, 'আমার বা‌ড়ি রাজবা‌ড়ী। আমি ঢাকায় ব‌্যবসা ক‌রি। ভুক্তভোগী প‌রিবা‌রের প‌ক্ষে যুবলীগ নেতা রবিউল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় কিছু লোক এসে অতর্কিত আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং ইট-পাটকেল মারা শুরু করে।'

121641846_348751496439025_1024509923328083459_n

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মো. শামীম বলেছেন, 'রাজবা‌ড়ী-২ আস‌নের সাংসদ জিল্লুর হা‌কিমের বিরু‌দ্ধে মানববন্ধনে সংসদ সদস্যের পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ঠেকাতে গেলে পুলিশের একজন কনস্টেবলের মাথায় ইট লেগে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ থেকে ৯ জনকে আটক করা হয়েছে।'

121234899_279758399768967_2856430293309144817_n