আসামিরা হলেন– ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদা।
সূত্র জানায়, এদিন তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন ভূঁইয়া দুই দিনের মঞ্জুর করেন। ওই দিনই ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলাটি করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয় জনকে আসামি করা হয়। পরে এ ঘটনায় ২১ সেপ্টেম্বর কোতয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।