জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান বলেন, তিনটি পৌরসভায় মোট ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পুলিশ তালিকা দিয়েছে। তিনি বলেন, গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন, গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন, সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন।
পৌরসভা নির্বাচনে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তা ব্যাবস্থা হাতে নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ জন পুলিশ ও আনসার সদস্য, তিনটি কেন্দ্রের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে পৃথকভাবে মতবিনিময় সভা করা হয়েছে। ওইসব সভায় আচরণবিধি মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৫২৯ জন। এরমধ্যে পুরুষ ৪২ হাজার ৪৭৪ এবং নারী ৪৪ হাজার ৫৫ জন।
/এএইচ/