নিহতরা হলেন বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ বাবু (৪০) ও বাহিনীর উপ-প্রধান ফরিদ শেখ ওরফে মেঝ ভাই (৪৫)। এ সময়ে বনের ভিতরে তাল্লাশি চালিয়ে ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৮ এর অপারেশন অফিসার ও উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র্যাবের একটি দল সুন্দরবনে অপহরণ,মুক্তিপণ আদায় রোধে নিয়মিত টহল দিচ্ছিল। এই টহলের অংশ হিসেবে সোমবার সকালে সুন্দরবনের ভিতর থেকে ধোঁয়া উড়তে দেখে বনদস্যুদের আস্তানার সন্ধান পায়। র্যাবের টহল দল সুন্দরবনের ওই এলাকার দিকে এগুতে থাকলে বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। পরে বনের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনের লাশ পাওয়া যায়। স্থানীয় জেলেরা নিহতদের বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ ও তার সেকেন্ড ইন কমান্ড ফরিদ ওরফে মাইজে বলে শনাক্ত করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও নিহতদের লাশ বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে র্যাবের ওই কর্মকর্তা জানান।
/জেবি/এসএম/