রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি বলেন, কল্যাণপুরের বস্তির আগুনে দগ্ধ আনোয়ার বিকেলে মারা গেছেন। তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার দউতপুর বাউতি গ্রাম।
এ ঘটনায় আক্তার হোসেন নামে আরেকজন চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।