রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম রিসার্চ সেন্টারের উপদেষ্টা গিয়াস উদ্দিন খান, চট্টগ্রাম জেলা প্রধান রিয়াজ আহমেদ সিদ্দিকী, আহ্বায়ক মো. ছৈয়দ উদ্দিন সিদ্দিকী ও সমন্বয়ক মোহাম্মদ সোহাইব এবং চুনতি ব্লাড ব্যাংকের অ্যাডমিন ওমর ফারুক, চুনতি ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জমির উদ্দিন বাবর।
অনুষ্ঠানে গিয়াস উদ্দিন খান বলেন, ‘মানবতার সেবায় চুনতি ব্লাড ব্যাংকের সঙ্গে মুসলিম রিসার্চ সেন্টারের এই যাত্রা এই জনপদের উন্নয়নে ভূমিকা রাখবে।’
চুনতি ব্লাড ব্যাংকের অ্যাডমিন ওমর ফারুক বলেন, ‘মানবতার সেবায় মুসলিম রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন যেভাবে কাজ করে যাচ্ছে সেটা সত্যি প্রশংসনীয় এবং অন্যদের জন্যও অনুকরণীয়। আশাকরি প্রতিষ্ঠানটি এভাবেই সর্বদা আমাদের পথচলার সাথি হয়ে থাকবে।’
প্রতিষ্ঠানটি জানায়, ২০১৭ সালের ১৯ আগস্ট ফ্রি ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে চুনতি ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয়। সারা দেশে ছড়িয়ে থাকা চুনতীবাসি তাদের নিজ নিজ এলাকায় রোগীদের প্রয়োজনে প্রতিমাসে ১২০ থেকে ১৫০ ব্যাগ রক্ত দিয়ে অসহায় ও মুমূর্ষু রোগীদের সেবা দিচ্ছেন। সংগঠনের কার্যক্রম পরিচালনায় ৬৫ জন সক্রিয় স্বেচ্ছাসেবী এবং ১৩০০ জন নিয়মিত রক্তদাতা হিসেবে সদস্যপদে অন্তর্ভুক্ত আছেন।