নারীর স্বাধীনতা বিষয়ে পেন বাংলাদেশের ওয়েবিনার ১৭ নভেম্বর

1‘নারীর সামাজিক, শারিরীক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা’ শীর্ষক পেন বাংলাদেশের ওয়েবিনার অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এদিন রাত ৯টায় পেন বাংলাদেশের ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হবে এই ওয়েবিনার। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ও ইতিহাসবিদ ড. সোনিয়া নিশাত আমিন, কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, লেখক ও অনুবাদক জ্যাকি কবির এবং গণমাধ্যমকর্মী টিনা নন্দী। সঞ্চালনা করবেন কথাশিল্পী মুম রহমান।
করোনা মহামারির সময়ে পেন ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী ‘সিভিল সোসাইটি প্রোগ্রাম’ আয়োজনের অংশ হিসেবে এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে বলে পেন বাংলাদেশ এর প্রচার সম্পাদক সাকিরা পারভিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। দর্শক-শ্রোতারাও এই আয়োজনে যুক্ত হতে পারবেন জুম লিংকের মাধ্যমে। অনুষ্ঠানে যুক্ত হবার জুম লিংক : ttps://us02web.zoom.us/j/83739309149?pwd=QzFkNnhTL0lhRE16QnpjdWcvTy9yZz09