বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল-এর সঞ্চালনায় ওয়েবিনারে আলোচনায় অংশ নেবেন দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি নজরুল কবীর এবং দৈনিক জনকণ্ঠের সাহিত্য সম্পাদক মিলু শামস।
করোনা মহামারির সময়ে পেন ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী ‘সিভিল সোসাইটি প্রোগ্রাম’ আয়োজনের অংশ হিসেবে এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রচার সম্পাদক সাকিরা পারভিন।
তিনি জানান, ওয়েবিনারে দর্শক-শ্রোতারাও যুক্ত হতে পারবেন এই জুম লিংকের মাধ্যমে। সঞ্চালকের মাধ্যমে প্রশ্ন রাখতে পাবেন অলোচকদের। সঞ্চালকসহ অতিথিরা জাবাব দেবেন প্রশ্নের।
উল্লেখ্য, ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টায় ‘লেখালেখির নানা দিক : উপন্যাস’ বিষয়ে একক বক্তৃতায় অংশ নিবেন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল। এটিও পেন বাংলাদেশের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।