বনানী টিঅ্যান্ডটি কলোনিতে আগুন

আগুনরাজধানীর বনানীর আনসার ক্যাম্পের সামনে টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রবিবার (২২ নভেম্বর) বেলা ৩টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট গিয়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও প্রাথমিক ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি। আগুন নিভে যাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’