মঙ্গলবার বার্ষিক সাধারণ সভার পর রাজধানীর এক রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডিকাবের ১১ সদস্যের নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে সালাম জুবায়ের (দৈনিক সংবাদ), যুগ্ম সম্পাদক পদে ঝুমুর বারী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ পদে একেএম মঈনউদ্দিন (ইউএনবি) ও দপ্তর সম্পাদক পদে মাহফুজুর রহমান মিশু (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন ইশরাত জাহান ঊর্মি (এটিএন নিউজ), রবিউল হক (দৈনিক মানবকণ্ঠ), মিজানুর রহমান (দৈনিক মানব জমিন), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪.কম) এবং তাসনিম মিশু (দৈনিক বণিক বার্তা)।
এর আগে ডিক্যাবের বিদায়ী কমিটির সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৫ সালের সাধারণ সম্পাদক বশীর আহমেদ ও কোষাধ্যক্ষ রবিউল হক বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক এম শফিকুল করিম ও নিজামুদ্দিন আহমেদ।
/এসএসজেড/এআর/এফএস/