সম্রাটের অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি

আদালত

অসুস্থ থাকায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্র মামলায় অভিযোগ গঠন শুনানি। পরবর্তী শুনানির জন্য ৭ জানুয়ারি  দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৩০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সল আতিক বিন কাদের শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সম্রাটের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন।

গত ৬ নভেম্বর  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও উদ্ধার করা হয়। ওই ঘটনায় ৭ অক্টোবর র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায়  মামলা দায়ের করেন।