হানিফ বলেন, ‘বিএনপি নির্বাচন পর্যবেক্ষণ টিমের প্রধান ড. ওসমান ফারুক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের কাছে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যে সুপরিকল্পিতভাবে এসব অভিযোগ করছেন।’
বিএনপিকে পাল্টা অভিযোগ করে হানিফ বলেন, ‘পটুয়াখালীর কুয়াকাটায় ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করেছিল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এজন্য কুয়াকাটার ৮নং কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে তারা ব্যালট পপার ছিনতাই করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করে।’
যশোরে সাংবাদিকের ওপর বোমা নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হানিফ বলেন, ‘সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে বিএনপি।’
/পিএইচসি/এআর / এএইচ /