তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজার যাবার সময় একটি যাত্রীবাহী বাসকে বিজিবির রেজুখাল যৌথ চেকপোস্টে থামানো হহয়। এরপর প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি করা হয়। কুকুর একটি বস্তা শনাক্ত করে। পরবর্তীতে বস্তা খুলে সুপারি দেখতে পান তারা। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে মিয়ানমারে তৈরি ইয়াবা উদ্ধার করা হয়।
বস্তার মালিক মোস্তফা খাতুন (৩৫) নামে এক নারীকেও আটক করে বিজিবি। তার স্বামীর নাম রাজা মিয়া। কক্সবাজারের টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা গ্রামে তাদের বাড়ি। এই নারির ওই সুপারির বস্তা থেকে মোট ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।