জাল ভোট দেওয়ার সময় দুই কিশোরকে জরিমানা

গাংনীতে দুই কিশোরের জরিমানামেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই কিশোরকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুই কিশোর হলেন, মালসাদহ ৫নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম কাউছারের ছেলে সাকিব (১৬) ও আক্তারুজ্জামান (১৭)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট শাহিনুজ্জামান এই জরিমানা করেন।  
এর আগে সকাল ৯টার দিকে ৩নং ওয়ার্ডের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাসেল নামে একজন ভোটার জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) রাহাত মান্নান তাকে হাতেনাতে ধরে ফেলে এবং ১০ হাজার টাকা জরিমানা করে। এদিকে নির্বাচনি এলাকা পরির্দশনে আসেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার হামিদুল ইসলামসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এএইচ/