এএসপি আব্দুল্লাহ আল মামুন জানান, র্যাব-২ গোপন সংবাদে জানতে পারে, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে ট্রাকে করে আনা মাদকের একটি বড় চালান মোহাম্মদপুরের আশপাশের এলাকায় হস্তান্তর হবে। এমন খবরে বিকাল ৪টার দিকে ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ডের জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেসের সামনের রাস্তায় চেকপোস্ট বসানো হয়। বিকাল ৫টায় একটি বড় লরি ট্রাক থেকে ফেনসিডিলগুলো উদ্ধার এবং চালক মাইন উদ্দিনকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, উদ্ধার করা ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীতে মাদকের ব্যাপক চাহিদা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কুমিল্লা সীমান্ত থেকে এসব ফেনসিডিল এনেছে।
আটক মাইনের দেওয়া আরও গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানায় র্যাব।