বুধবার পৌর নির্বাচনের ভোটগ্রহণের সময় শেষ হলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
তিনি বলেন, যেসব কেন্দ্রে আমাদের এজেন্টদের প্রবেশ করতে দেওয় হয়নি, সেসব কেন্দ্রের ভোট বাতিল করে আবার নতুন করে ভোটগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, নিজেদের পছন্দের লোক ক্ষমতায় বসাতে ৫ জানুয়ারির নির্বাচনের মতো স্থানী নির্বাচনেও ছাড় দেয়নি সরকার।
তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের প্রার্থীদের নানাবিধ হুমকি-ধমকি দিয়েছে, আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়নি। আগের রাতে ক্ষমতাসিনরা নিজেদের পছন্দের প্রার্থীদের ব্যালটে সিল মেরে ভোট বাক্সে ঢুকিয়েছে।
তিনি ১৫৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করে সেসব কেন্দ্রে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের কর্মীরা, এমনকি তাদের মধ্যে নারী কর্মীরাও খবর সংগ্রহকালে তাদের আক্রোশের শিকার হয়েছে। জনগণ যাতে প্রকৃত খবর জানতে না পারে, সেজন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, ওসমান ফারুক, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
/এসআইএস/এফএইচ/ এএইচ/