আইসিইউতে স্থিতিশীল হেফাজত মহাসচিব

নূর হোসাইন কাসেমীহাসপাতালের আইসিইউতে হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমীর অবস্থা এখন স্থিতিশীল। শনিবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ। তবে এর আগে শুক্রবার (১১) তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল।

মুনির জানান, তার উন্নতির ধারাটা অব্যাহত আছে। কার্বনডাইঅক্সাইডের মাত্রা কমছে।

মুনির আহমেদ আরও জানান, শুক্রবার দুপুরে মেডিক্যাল বোর্ড নতুন দুইটি এন্টিবায়োটিক দিয়েছে। তার কার্যকারিতা কতটা হচ্ছে, সেটা আজ হয়তো বোঝা যাবে।  হুজুরের লাঞ্চের ইনফেকশন ৪-৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল পর্যায়ে গিয়ে ঠেকেছে। বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে ফল নেগেটিভ এসেছিল বলেও জানান মুনির আহমেদ। গত ১ ডিসেম্বর ঠান্ডাজণিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।