হানিফ বলেন, সারাদেশে ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রের মধ্যে মাত্র ৬০টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তা খুবই নগণ্য। এগুলো যেকোনও নির্বাচনে হয়। তবে শেষ পর্যন্ত নির্বাচনের থাকায় বিএনপিকে ধন্যবাদ।
১৫৭টি পৌরসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি পুনরায় নির্বাচন দাবি জানানোর জবাবে হানিফ বলেন, বিএনপি আগে থেকেই ধারণা পেয়েছে, এসব পৌরসভায় তাদের প্রার্থীদের নিশ্চিত পরাজয় হবে। তাই আওয়ামী লীগের প্রার্থীদের জয়কে বিতর্কিত করার জন্য কাল্পনিক এই অভিযোগ তুলেছে।
হানিফ আরও বলেন, বিএনপির প্রার্থীরা যেখানে-যেখানে পরাজিত হবেন, সে সব পৌরসভায় প্রার্থীদের রেজাল্ট শিটে স্বাক্ষর না করার জন্য বিএনপির উচ্চপর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়, নির্বাচন নিয়ে বিএনপি এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে।
/পিএইচসি/এআর/এমএনএইচ/