তিনি জানান, বেড়িবাঁধ এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলটির সামনে থেকে ধাক্কা লাগলে ওই কিশোর নিহত হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহতের চাচা আশরাফ আলী জানান, হাজারীবাগ বটতলা মাজারের পাশে পরিবারের সঙ্গে থাকতো জোবায়ের। কামরাঙ্গীরচর একটি কারখানায় কাপড়ে পুতি বসানোর কাজ করতো সে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তার বাবা মোকারম হোসেন টুলু ওয়েলডিংয়ের কাজ করেন।
নিহতের ভাগিনা মো. স্বপন জানান, সোমবার বিকালে বন্ধুর মোটরসাইকেল নিয়ে কামরাঙ্গীরচর নানার বাড়ি যায় জোবায়ের। সেখান থেকে ফেরার পথে বেড়িবাঁধস্থ শেখ রাসেল স্কুলের সামনে বিপরীত থেকে আসা বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।